ব্রেকিং

সিলেবাসে মাকে ‘আম্মা’, আকাশকে ‘আসমান’ প্রাক্তন সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

Thursday, 3 September 2026 at 19:06 Superadmin
Share
সিলেবাসে মাকে ‘আম্মা’, আকাশকে ‘আসমান’ প্রাক্তন সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

শিক্ষাব্যবস্থা নিয়ে পূর্বতন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্কের বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ-এর বার্ষিক কার্যক্রমে যোগ দেন মুখ্যমন্ত্রী। সরাসরি নাম করে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মাকে আম্মা, আকাশকে আসমান, যে শব্দ, ভাষার বিকৃতি ছোট ছোট বাচ্চাদের সিলেবাসে আছে, তা খুব প্ল্যান করা হয়েছে। স্কুলে আমাদের যেখানে প্রজন্ম তৈরি হয়, ফিউচার। ওই জায়গায় এমন সূক্ষ্ণভাবে সিলেবাস তৈরি করা হয়েছিল, যেভাবে শিক্ষাব্যবস্থাকে দাঁড় করানো হয়েছিল, যে শিক্ষাব্যবস্থার কথা কখনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা স্বামী বিবেকানন্দ ভাবেননি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, শুধু তাই নয়, শিশুমনে বিভাজন ঘটানো হয়েছিল। ক্লাস পাইভ থেকে এইট কেবলমাত্র মুসলমান ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ পাবে। হিন্দু ছাত্রছাত্রী বা অন্যরা যারা আছে যেমন- বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, শিখ তারা এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে। মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, সিঙ্গুরে টাটাকে তাড়ানোর সিলেবাস ছিল, কিন্তু ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্বামী প্রণবানন্দের পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস, পশ্চিমবঙ্গের সিলেবাসে খুঁজলে আপনি পাবেন না। সিলেবাসে আপনি চাকরি চুরির দায়ে অভিযুক্ত পার্থ চ্যাটার্জির নাম পাবেন। কিন্তু আত্মবলিদান দেওয়া ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরার নাম খুঁজতে গেলে আপনাকে অনেক পাতা ওল্টাতে হবে, যদি কষ্ট করে কোথাও এক আধটা পাওয়া যায়।