ব্রেকিং

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি, জুনেই জমা পড়েছে ৭১ লক্ষ! সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

Wednesday, 9 September 2026 at 16:12 Superadmin
Share
অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি, জুনেই জমা পড়েছে ৭১ লক্ষ! সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ঘিরে ফের চাঞ্চল্য। পালা বদলের পর পরই রাজ্য রাজনীতির মোড় ঘুড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নামে একাধিক অভিযোগ সামনে আসে। শালবনিতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এর মধ্যেই বড় চাঞ্চল্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে শুধু জুনেই জমা পড়েছে প্রায় ৭১ লক্ষ। বুধবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। সুমিতের আগাম জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়। এর পরেই সুপ্রিম কোর্টে যায় সুমিত। মামলাটি এখন রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। বুধবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল মেহতা। তিনি জানান, গত জুনে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছে। মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে অভিষেকের আপ্তসহায়কের অ্যাকাউন্টে। এই টাকা কোথা থেকে এসেছে, তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন তদন্তকারীরা। অভিষেকের আপ্তসহায়কের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। সুমিতের হয়ে এজলাসে ছিলেন তাঁর আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য।

জিজ্ঞাসাবাদ- পর্বের ভিডিয়োর লিখিত রেকর্ড বুধবার আদালতে জমা দিয়েছে রাজ্য সরকার। অপরদিকের সুমিতের হয়ে এই সংক্রান্ত একটি লিখিত নথি আদালতে জমা করেন তার আইনজীবীরা। তাতে সলিসিটর জেনারেলের সওয়াল, গত শুনানিতে সুমিতের আইনজীবী অভিযোগ অস্বীকার করলেও লিখিত রেকর্ড থেকে যা বোঝা গেছে তা হল অনেক ক্ষেত্রেরই উত্তর নেই। বৃহস্পতিবার ফের এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।