ব্রেকিং

নেটে শুভমন, জিমে বিরাট বন্দে মাতরম সংবাদ

Monday, 2 November 2026 at 15:58 Superadmin
Share
নেটে শুভমন, জিমে বিরাট বন্দে মাতরম সংবাদ


রবিবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন। সোমবার অবশ্য নেটে ম্যারাথন ব্যাটিং প্র্যাকটিস করলেন শুভমন গিল। এদিন অকল্যান্ডে সকাল সকাল ইডেন পার্কে অনুশীলনে আসেন শুভমন। সঙ্গে ছিলেন কেএল রাহুল। বাকি কোনও ব্যাটার অনুশীলন করেননি। শুভমনদের অনুশীলনে নজর ছিল স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের।

অন্যদিকে, বিরাট কোহলিকে জিমেই সময় কাটাতে দেখা গেল। রোহিত শর্মা আবার সোমবার অনুশীলন বা জিম কোথাও গেলেন না। হোটেলের ঘরে থাকলেন তিনি।

রবিবার অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, আকিব নবিরা লম্বা স্পেল করেছিলেন। তাই সোমবার তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এ দিন মূলত স্থানীয় বোলারদের সামনে অনুশীলন করেন শুভমন ও রাহুল। শুরুতে ১৫ মিনিট উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় রাহুলকে। তার পর প্যাড পরে শুভমনের সঙ্গে নেটে যান তিনি। প্রথমে এক ব্যাটার এক মিনিট করে ব্যাট করছিলেন। তার পর দৌড়ে অন্য প্রান্তে চলে যাচ্ছিলেন। তখন অন্য ব্যাটার এক মিনিট ব্যাট করছিলেন। এ ভাবে প্রায় এক ঘণ্টা ব্যাট করেন দু’জনে। তার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান রাহুল।