ব্রেকিং

রেজিনগরে বিস্ফোরক শমীক, বললেন - "মমতা মানতেই পারছেন না তিনি হেরে গেছেন!"

Wednesday, 30 September 2026 at 19:53 Superadmin
Share
রেজিনগরে বিস্ফোরক শমীক, বললেন - "মমতা মানতেই পারছেন না তিনি হেরে গেছেন!"

মানালি দত্ত, মুর্শিদাবাদ-

 ভোটের বাংলায় ফের বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রেজিনগরের কাজীশার সভা থেকে একেবারে তোপ দেগে বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মেনে নিতে পারছেন না যে তিনি হেরে গিয়েছেন!"


এখানেই থামেননি তিনি। সাংবাদিকদের সামনেই বলে দিলেন, "বাংলায় বিরোধী বলে কিছু নেই! কোথায় বিরোধী? বিরোধী হাওয়া হয়ে গেছে। আপনারা সাংবাদিকরাই বরং একটা বিরোধী দল বানিয়ে ফেলুন। তাহলে অন্তত গণতন্ত্রটা বাঁচবে।"


এরপর কংগ্রেসকে একহাত নিয়ে রীতিমত শমীকের খোঁচা, "কংগ্রেস হল পরজীবী দল। ব্যালটে ভোট হলেও হারবে, ইভিএমে হলেও হারবে, আর যদি বাড়িতে বসে অনলাইনে ভোট হয়, তাহলে আরও বেশি ভোটে হারবে! রেজিনগর থেকেই কংগ্রেসের আসল চেহারাটা বুঝে যাবেন।"


সংখ্যালঘু ভোট নিয়ে প্রশ্ন উঠতেই তাঁর সাফ জবাব, "আমরা হিন্দু-মুসলমানে ভাগ করি না। আমাদের কাছে সবাই বাংলার মানুষ। অন্নপূর্ণা যোজনায় কি মুসলমান বাদ গেছে? কোভিডের টিকা কি হিন্দু-মুসলমান দেখে দেওয়া হয়েছিল?"


ভোটার লিস্টে কারচুপি নিয়ে সরব হয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'ভগবান' বলেও আখ্যা দেন শমীক। বলেন, "৭০ বছরে বাংলার মানুষ এমন ভয়মুক্ত, হিংসামুক্ত ভোট দেখেনি। ভুয়ো ভোটার তাড়িয়ে যিনি অবাধ ভোটের পরিবেশ তৈরি করেছেন, তাঁর নাম জ্ঞানেশ কুমার। বাংলার মানুষের কাছে উনি ভগবান।"


এদিন প্রার্থী শঁখারভ সরকারের সমর্থনে গেরুয়া ঝড় তোলে বিজেপি। সভায় ছিলেন গৌরীশঙ্কর ঘোষ, গার্গী দাস ঘোষ সহ জেলা নেতৃত্ব।