ব্রেকিং

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষ্যে জোড়া কর্মসূচি রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Sunday, 6 September 2026 at 18:09 Superadmin
Share
প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষ্যে জোড়া কর্মসূচি রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে বিশেষ মাত্রা দিতে বড়োসড়ো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আগামী ১৭ সেপ্টেম্বর। দুটি কর্মসূচি শুরু হচ্ছে ওই দিন থেকে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম লক্ষ্য জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

আগামী ১৭ সেপ্টেম্বর ৭৬ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী মোদি। আর ওই দিন থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ওই ‘অভিযান’-এ গুরুত্ব দেওয়া হয়েছে ‘আশীর্বাদ কা দিয়া’ ও ‘অঙ্গন কা উৎসব’ নামক দুটি কর্মসূচিতে।

নবান্ন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানোর আহবান জানানো হবে। মোদি জমানার জনসেবা ও ‘বিকশিত ভারত ২০৪৭’ এর সঙ্কল্পের প্রতীক হবে এই উদ্যোগ। এই কর্মসূচিগুলি চলবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা ছাড়াও সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে প্রধানমন্ত্রীর জনসেবামূলক কাজ ও ‘বিকশিত ভারত’-এর রূপরেখা তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও পথনাটক, পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হবে। বিভিন্ন ব্লকে ‘সেবা সেতু’ শিবিরের আয়োজন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নথিভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘আশীর্বাদ কা দিয়া’ এই কর্মসূচির উদ্দেশ্য, বুথ স্তরে গিয়ে সাধারণ মানুষকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরা, তাদের এই বিষয়ে জানানো। ‘অঙ্গন কা উৎসব’-এর লক্ষ্য সমাজের প্রান্তিক স্তরে পৌঁছে যে সকল মহিলারা স্বাস্থ্য ও সমাজসেবায় নিয়োজিত হয়েছে তাদের সম্মান ও স্বীকৃতি জানানো। ওই কর্মসূচির মাধ্যমে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বিশেষ ভাবে সম্মানিত করা হবে।

ওই কর্মসূচিগুলির আয়োজনের জন্য উপযুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্থান নির্বাচন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।