ব্রেকিং

ইতালির প্রধানমন্ত্রী পদে ১৪১৩ দিন মেলোনির, বন্ধুকে শুভেচ্ছা মোদির

Friday, 4 September 2026 at 17:27 Superadmin
Share
ইতালির প্রধানমন্ত্রী পদে ১৪১৩ দিন মেলোনির, বন্ধুকে শুভেচ্ছা মোদির

ইতালিতে দীর্ঘ সময়ে প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ড গড়লেন জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা সরকার এখন তাদের। ১৪১৩ প্রধানমন্ত্রীর পদে থেকে মাইলফলক ছুঁয়েছেন জর্জিয়া মেলোনি। 

বন্ধু মেলোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ প্রধানমন্ত্রী মোদি পোস্ট করে বলেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন। এই মাইলফলকটি তাঁর নেতৃত্বের প্রতি ইতালীয় জনগণের বিশ্বাস এবং আস্থার প্রতিফলন।’ মোদির আরও সংযোজন, ‘ভারত-ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতেও তাঁর বন্ধুত্ব সহায়ক হয়েছে। আমি আমাদের দুই দেশের মানুষের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার জন্য উদগ্রীব। আগামী বছরগুলিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য অভিনন্দন’। 

এই রেকর্ড গড়ার পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালির নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে মেলোনি লেখেন, ‘এই স্থিতিশীলতা আজ সম্ভব হয়েছে ইতালির মানুষের জন্য, যাঁরা ২০২২ সালে আমাদের ওপর ভরসা রেখেছিলেন। এই বিশ্বাসকে আমরা কোনওদিন হালকাভাবে নিইনি আর নেবও না। মেলোনি জানিয়েছেন, তাঁর সরকার কর্মসংস্থান বাড়ানো, বেকারত্ব কমানো, পরিবার ও ব্যবসা ক্ষেত্রে সহায়তা, নিরাপত্তা জোরদার করা এবং আন্তর্জাতিক মঞ্চে ইতালির ভাবমূর্তি পুনরুদ্ধারের মতো বিষয়গুলিতে কাজ করেছে। মেলোনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বারিতে দলের শীর্ষপদাধিকারিকদের সঙ্গে বৈঠকে এখন পর্যন্ত করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।’

জর্জিয়া মেলোনির ২০২২ সালের ২২ অক্টোবর থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতালির প্রধানমন্ত্রীর পদে বসা প্রথম নারী। ২০০৬ সাল থেকে ইতালির জনপ্রতিনিধি সভার সদস্যা। মেলোনির সরকার ১৪১৩ দিন ক্ষমতায় রয়েছে। এর আগে এই রেকর্ড গড়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির সরকার। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তার সরকার ১৪১২ দিন ক্ষমতায় ছিল।