ব্রেকিং

‘সরকারের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না,’ জিটিএ নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Tuesday, 8 September 2026 at 17:26 Superadmin
Share
‘সরকারের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না,’ জিটিএ নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


জিটিএ শিক্ষক দুর্নীতি সহ পানীয় জল নিয়ে বেআইনি কার্যকলাপ হয়েছে, তার প্রকৃত বিচার হবে বলে কালিম্পংবাসীকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দেন, কেউ ছাড় পাবে না। তদন্ত হবে। এফআইআর করে সমস্ত টাকা উশুল করা হবে। এই বলেই ক্ষান্ত থাকেননি মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, প্রয়োজনে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। দুর্নীতির মাধ্যমে যে টাকা লুঠ হয়েছে তার উশুল করারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দিয়ে বলেন, তার সরকারের লক্ষ্য পাহাড়ের উন্নয়ন। কোনও মূল্যেই দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না। জিটিএ-র বাজেট দ্বিগুণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, কালিম্পংয়ে একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা আছে। তার জন্য ভূমিপুজোরও আয়োজন করা হবে।

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চপারে করে তার কালিম্পংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুশায়ার কারণে আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পরে কপ্টারটি শিলিগুড়িতে ফিরে আসে। এর পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

এদিন উত্তরকন্যায় জিটিএ-র পাশাপাশি উত্তরবঙ্গে ধস, তিস্তার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের কাজ থেকে বিস্তারিত খোঁজ খবরর নেন তিনি। প্রয়োজনীয় নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ- দুর্নীতি প্রসঙ্গে বলেন, জিটিএ ১১টি বোর্ডের অর্থ নয়ছয় করা হয়েছে। পাহাড়ে শিক্ষক নিয়োগ, পানীয় জল সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারি সম্পত্তি লুঠ হয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দুর্নীতির অভিযোগে তদন্ত করা হবে। দুর্নীতির মাধ্যমে যে অর্থ আত্মসাৎ করে লুঠ করা হয়েছে, তা উদ্ধার করে ফেরত দেওয়া হবে।