ব্রেকিং

গড়িয়ার স্কুলে টানা তিনদিন বন্ধ মিড-ডে মিল! খাবার না পেয়ে ফিরছে পড়ুয়ারা

Friday, 25 September 2026 at 23:35 Superadmin
Share
গড়িয়ার স্কুলে টানা তিনদিন বন্ধ মিড-ডে মিল! খাবার না পেয়ে ফিরছে পড়ুয়ারা

সব্যসাচী সাহা ,কলকাতা : মিড-ডে মিলের বরাদ্দ না আসায় গড়িয়ার একটি স্কুলে টানা তিন দিন ধরে বন্ধ থাকল পড়ুয়াদের মিড-ডে মিল। 

স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় টাকা না মেলায় স্থানীয় দোকান থেকে ধার করে মিড-ডে মিল চালানো হচ্ছিল। কিন্তু সেই ধারও ক্রমশ বেড়ে যাওয়ায় দোকানদারদের চাপের মুখে খাবার দেওয়া বন্ধ করতে হয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০ থেকে ২৫০ জন পড়ুয়া প্রতিদিন মিড-ডে মিলের উপর নির্ভরশীল। এত দিন মেনু অনুযায়ী ডিম, সোয়াবিন, আলু-সহ বিভিন্ন খাবার দেওয়া হত। কিন্তু গত তিন দিন ধরে রান্নার উনুনই জ্বলেনি। টিফিনের সময়ে খাবারের আশায় মিড-ডে মিলের ঘরের সামনে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে পড়ুয়াদের।

স্কুল কর্তৃপক্ষের হিসাবে, স্থানীয় মুদির দোকানে প্রায় ২৫ হাজার টাকা, ডিমের দোকানে প্রায় ৯ হাজার এবং আলুর দোকানে প্রায় ১২ হাজার টাকা বকেয়া রয়েছে। পাওনাদাররা টাকা চাইতে থাকায় নতুন করে বাজার থেকে সামগ্রী আনা সম্ভব হয়নি বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।