ব্রেকিং

দুর্গাপুজোর আগেই বন ও শিক্ষা দফতরের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Monday, 7 September 2026 at 17:12 Superadmin
Share
দুর্গাপুজোর আগেই বন ও শিক্ষা দফতরের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই ডবল খুশি। রাজ্যে সরকারের তরফে বন দফতর ও শিক্ষা দফতরের একাধিক পদে কর্মরত কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হল। দুর্গাপুজোর ঠিক আগেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন ক্ষেত্রে কবে থেকে বর্ধিত এই বেতন মিলবে তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। আগেই এই ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। দুর্গাপুজোর ঠিক আগেই তিনি সেই প্রতিশ্রুতি পূরণও করলেন। ফলে খুশির হাওয়া বিভিন্ন মহলে।

১ অক্টোবর থেকে বন দফতরের ফরেস্ট রেঞ্জার, ডেপুটি ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড- ৫০০০ টাকা করে ভাতা বৃদ্ধি। বন সহায়কদের পারিশ্রমিক- ২০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি। ১ অক্টোবর থেকে।

প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল বিল- ৪০০০ টাকা পারিশ্রমিক বৃদ্ধি। ১ অগস্ট থেকে।

সুভাষ বোসের নামে সেবাকেন্দ্র চালু করা বিধায়কদের মাসে ৩০,০০০ টাকা। ১ জুন থেকে।

শিক্ষা দফতর

প্যারাটিচার (প্রাইমারি)- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

প্যারাটিচার (আপার প্রাইমারি)- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

শিক্ষ বন্ধু- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

স্পেশাল এডুকেটর- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

ম্যানেজমেন্ট স্টাফ- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

এসএসকে সহায়ক- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

এসএসকে সম্প্রসারিকা- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

এমএসকে মুখ্য প্রশাসক- পারিশ্রমিক ৬০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।

অ্যাকাডেমিক সুপারভাইজার- পারিশ্রমিক ৫০০০ টাকা বৃদ্ধি। ১ নভেম্বর থেকে।