ব্রেকিং

Sector V metro service: সেক্টর পাইভ মেট্রো পরিষেবা কবে? আশার কথা শোনাল কেন্দ্র সরকার

Tuesday, 15 September 2026 at 18:34 Superadmin
Share
Sector V metro service: সেক্টর পাইভ মেট্রো পরিষেবা কবে? আশার কথা শোনাল কেন্দ্র সরকার
Metro

বন্দে মাতরম সংবাদ- ডিসেম্বরেই কী কলকাতাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে! কবে চলবে সেক্টর পাইভ মেট্রো?  জানা গেছে দ্রুতগতিতে চলছে শেষ পর্যায়ের কাজ। সিমেন্টের প্রলেপ, লোহার কাঠামো বসানো ও ড্রিলিংয়ের কাজ চলছে জোরকদমে। এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করতে তৎপর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 


সব ঠিক ঠাক থাকলে ডিসেম্বরেই সেক্টর পাইভ মেট্রো পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবে সরকার। ফলে নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা চালুর আশা আরও জোরালো হল। 


আড়াই বছর ধরে আটকে থাকা কাজ শেষ হয়েছে মাত্র ৯০ দিনে। তৃণমূল আমলে অভিযোগ সত্ত্বেও সেই সময় কাজের অনুমতি দেয়নি প্রাক্তন সরকার। রাজ্য সরকার বদলের পর অনুমতি মিলেছে, এর পর দ্রুত শুরু হয়েছে গার্ডার বসানোর কাজ। 

জানা গেছে, চিংড়িঘাটা সংযোগস্থলের উপর দিয়ে গার্ডার বসানোর প্রায় শেষ। এবার শুরু হচ্ছে থার্ড লাইন বসানো ও সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণ করার কাজ চলছে।


মেট্রো সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের শেষের দিকে কমিশনার অব রেলওয়ে সেফটি গোটা কাজ খতিয়ে দেখে অনুমতি দিতে পারে। গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে বাকি অংশের সংযোগ তৈরি সম্পন্ন। এর পরেই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা উপহার পাবে মানুষ।

বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। এবার কেন্দ্র সরকারের পরবর্তী পদক্ষেপ বেলেঘাটা থেকে সেক্টর পাইভ পর্যন্ত পরিষেবা চালু করা।