ব্রেকিং

Weather Update: বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জারি কমলা ও হলুদ সতর্কতা

Wednesday, 16 September 2026 at 19:46 Superadmin
Share
Weather Update: বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জারি কমলা ও হলুদ সতর্কতা
Rain


বন্দে মাতরম, সংবাদ: আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। কখনও ঝেঁপে বৃষ্টি (Rain) আবার কখনও কড়া রোদ। বর্তমানে এটাই রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি। ভাদ্র মাস শেষ হলেও এখনও কমছে না বৃষ্টি। ফের দুর্যোগের কথা শোনাল আবহাওয়া দফতর।


পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকেও বর্ষা তার বিদায় জানালেও রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গত সোম ও মঙ্গলবার, বুধবার বৃষ্টির হাত থেকে রেহাই মিললেও এখনই বৃষ্টি ছাড়ছে না। অর্থাৎ ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গবাসী।

আবহাওয়ার দফতর সূত্রে খবর, আগামীকাল ও বিশ্বকর্মা পুজোতে (Vishwakarma Puja) ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়।


আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কড়া রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। উত্তাল হবে সমুদ্র। আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জেলায় জেলায়। রবিবার থেকে ফের বৃষ্টির দাপট কমবে।


অপরদিকে দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বজায় থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে।