ব্রেকিং

‘যুদ্ধে মাথা নোয়াব না’, আমেরিকাকে নিশানা করে বিশ্বমঞ্চে হুঙ্কার ইরানের

Thursday, 24 September 2026 at 15:16 Superadmin
Share
‘যুদ্ধে মাথা নোয়াব না’, আমেরিকাকে নিশানা করে বিশ্বমঞ্চে হুঙ্কার ইরানের


বন্দে মাতরম, সংবাদ: আন্তর্জাতিক রাজনীতিতে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই জাতিসংঘের ভরা মঞ্চে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


নিজের বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত চাপ ও আগ্রাসনের মুখেও ইরান কখনও শত্রুর সামনে হাঁটু গেড়ে বসবে না বা মাথা নোয়াবে না।


আমেরিকার পক্ষ থেকে ইরানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটন ও তাদের মিত্ররাই বরং মধ্যপ্রাচ্যে সন্ত্রাস টিকিয়ে রেখেছে এবং ইরান নিজেই বছরের পর বছর ধরে মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসের শিকার। মার্কিন বা পশ্চিমা হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন যে, তেহরান কোনও যুদ্ধ শুরু করেনি, বরং তাদের দেশের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে কেবল আত্মরক্ষা করেছে। বিশ্বমঞ্চে পরমাণু অস্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি প্রশ্ন তোলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পরিদর্শকরা কেন কেবল ইরানের পিছু নিয়েছে এবং নিরপরাধ মানুষকে মারার পর উল্টো ইরানকেই কেন নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে?


যেকোনও মূল্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে তেহরান যে পুরোপুরি প্রস্তুত, সেই বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, বোমাবাজি বা হুমকি দিয়ে স্বাধীনচেতা ইরানি জাতিকে দমিয়ে রাখা যাবে না।