ব্রেকিং

Veteran Actor Nana Patekar: প্রয়াত প্রবীণ অভিনেতা নানা পাটেকর, শোকস্তব্ধ বলিউড

Thursday, 8 October 2026 at 14:13 Superadmin
Share
Veteran Actor Nana Patekar: প্রয়াত প্রবীণ অভিনেতা নানা পাটেকর, শোকস্তব্ধ বলিউড
Nana Patekar

বন্দে মাতরম সংবাদ: প্রয়াত প্রবীণ বলিউড ও মারাঠি চলচ্চিত্র অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে, দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ভোর ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘পরিন্দা’ ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’, ‘তিরঙ্গা’ এবং কমেডি ঘরানার 'ওয়েলকাম'-এর মতো একাধিক স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্বকীয় অভিনয়শৈলী ও শক্তিশালী সংলাপ বলার ধরন তাঁকে ভারতীয় দর্শকের মনে চিরকালের মতো অমর করে রেখেছে।


অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

অভিনয়ের পাশাপাশি নানা পাটেকর তাঁর সরল জীবনযাপন এবং বিভিন্ন সামাজিক কাজের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। খরা-পীড়িত কৃষকদের কল্যাণে তিনি 'নাম ফাউন্ডেশন' নামক একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতেও তিনি সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।