ব্রেকিং

রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা, সড়ক নির্মাণের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ শ্রমিকের

Monday, 2 November 2026 at 15:23 Superadmin
Share
রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা, সড়ক নির্মাণের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ শ্রমিকের

বন্দে মাতরম

সংবাদ


রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা। ঝুনঝুন জেলায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানেই বিদ্যুস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে আট নির্মাণকর্মীর। সেই সঙ্গে জখম আরও তিনজন। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তা নির্মাণের কাজ চলছিল সড়ক নির্মাণকারী যন্ত্রের সাহায্যে। কিন্তু আচমকাই যন্ত্রটির উপরিভাগ ১১,০০০ ভোল্টের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কর্মরত আট শ্রমিক। কদম কুন্ডের কাছে ছাপোলি গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল সেখানে। কিন্তু আচমকাই এমন এক ঘটনা ঘটে শোকের ছায়া এলাকায়।


জেলার কালেক্টর অরুণ গর্গ জানিয়েছেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, আমাদের কাছে টেলিফোনে দুর্ঘটনার খবর আসা মাত্রই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিলাম। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের আবেদনেই রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজে ব্যবহৃত যন্ত্রটি উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে যন্ত্রটি।


রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহেলট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভজনলাল বলেছেন, ‘ঝুনঝুনুতে তড়িদাহত হয়ে শ্রমিকদের মৃত্যুর খবর দুঃখজনক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁদের আত্মা শান্তি পাক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ওম শান্তি!’