ব্রেকিং

বেহালায় বর্বরতা! প্রেমিকের বাবা সহ তিনজনকে বেধড়ক মার, নগ্ন করে ঘোরানো হল রাস্তায়

Monday, 26 October 2026 at 19:23 Superadmin
Share
বেহালায় বর্বরতা! প্রেমিকের বাবা সহ তিনজনকে বেধড়ক মার, নগ্ন করে ঘোরানো হল রাস্তায়

বন্দে মাতরম সংবাদ

বেহালায় প্রেমের কারণে বর্বরতা! ভালোবাসার সম্পর্ক মেনে নিতে না পারায় এক কুরুচিকর ঘটনার সাক্ষী থাকল বেহালা। বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে তাঁর বাবা ও এক আত্মীয়কে বেধড়ক করার অভিযোগ প্রেমিকার পরিবারে বিরুদ্ধে। এখানেই শেষ নয়, মারধর করার পর অভিযুক্তরা প্রেমিক যুবক, তাঁর বাবা ও আত্মীয়কে নগ্ন করে রাস্তায় ঘোরানো হল। রবিবার রাতে এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সরশুনা থানা এলাকায় । ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । খবর পেয়েই দ্রত পদক্ষেপ করে পুলিশ । অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তরুণীর বাবা, মা এবং ভাইকে গ্রেফতার করা হয়েছে ।


এই ঘটনায় কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগরওয়াল বলেন, ‘ধৃতরা হলেন মেয়ের বাবা , মা ও মেয়ের কাকা । তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । ​দক্ষিণ কলকাতার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরশুনা এলাকার বাসিন্দা ওই যুবক ও তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক আছে। তাদের এই সম্পর্ক মেনে রাজি ছিল না তরুণীর পরিবার। তাদের এই প্রণয়ঘটিত সম্পর্ক নিয়ে তরুণীর পরিবারে তীব্র আপত্তি ও অসন্তোষ ছিল। ​রবিবার রাতে তরুণীর পরিবারের সদস্যরা ওই তরুণ-তরুণীকে 'আপত্তিকর' অবস্থায় দেখে ফেলে। তার পরেই উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে তরুণীর পরিবারের লোকজন। প্রথমে ওই যুবক ও তাঁর সঙ্গে থাকা এক আত্মীয় বা বন্ধুকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করতে থাকে। যুবকের বৃদ্ধ বাবাকেও বেধড়ক মারধর করা হয়। যাবতীয় শালীনতার সীমা লঙ্ঘন করে ওই তিনজনকেই সম্পূর্ণ নগ্ন করে তাঁদের মারতে মারতে এলাকার রাস্তায় ঘোরানো হয় ।