ব্রেকিং

Weather Update: দুর্গাপুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! বড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

Monday, 12 October 2026 at 14:34 Superadmin
Share
Weather Update: দুর্গাপুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! বড়ো আপডেট দিল আবহাওয়া দফতর
Rain

বন্দে মাতরম সংবাদ: দুর্গাপুজো একদম দোরগোড়ায়। সেজে উঠেছে কলকাতামহানগরী সমেত গোটা দক্ষিণবঙ্গ। এদিকে এই সময় ফের নিম্নচাপের ভ্রুকুটি! আবহাওয়া দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে ঝকঝকে থাকবে আবহাওয়া।


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে।

১১ থেকে ১৩ অক্টোবর: এই দিনগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক ও মনোরম থাকার সম্ভাবনা বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।


১৪ অক্টোবর: আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

১৫ থেকে ১৭ অক্টোবর: এই দিনগুলিতে আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।


১৮ থেকে ১৯ অক্টোবর: আকাশ আবার আংশিক মেঘলা হবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।


২০ থেকে ২২ অক্টোবর: এই সময়টাতে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

উৎসবের দিনগুলিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে নির্দিষ্ট কিছু দিনে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুজো শুরুর দিকে ১১ থেকে ১৫ অক্টোবর আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১৬ ও ১৭ অক্টোবর উত্তরবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে।