ব্রেকিং

Cm Shuvendu Adhikari: ‘ওরা শুধু ভাতা দিয়েছে আর রাজনীতি করেছে’ আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান থেকে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Thursday, 24 September 2026 at 16:28 Superadmin
Share
Cm Shuvendu Adhikari: ‘ওরা শুধু ভাতা দিয়েছে আর রাজনীতি করেছে’ আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান থেকে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Cm Shuvendu Adhikari

বন্দে মাতরম, সংবাদ: নিউ টাউনে আদানি গোষ্ঠীর মেগা স্বাস্থ্য প্রকল্প ‘আদানি আরোগ্য মন্দির’ (Adani Arogya Mandir)-এর শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন এবং আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ বাংলার জন্য এটা ঐতিহাসিক দিন। দেশের কোথাও গরিবদের জন্য এমন ব্যবস্থা নেই।


তিনি আরও জানান, বাংলাকে পুর্নগঠনে ইচ্ছুক আদানি গোষ্ঠী। এদিনের অনুষ্ঠান থেকে বাম ও তৃণমূলকে একযোগে বিঁধলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বললেন, ‘উনি শুধু করব করব বলেছেন আর ভাতা দিয়েছেন।’


মুখ্যমন্ত্রী জানান, কীভাবে কথা এগিয়েছিল আদানিদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই করণ আদানি আমার সঙ্গে দেখা করেন। তিনিই বলেছিলেন মর্ডান হাসপাতাল তৈরি করতে চান নিউটাউনে। আমি সম্মতি দিই। আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি। গৌতম আদানিজির সবুজ সংকেত মিলতেই কয়েক মাসের মধ্যেই ভূমিপুজোও হয়ে গেল’।


বাংলার শিল্প নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা অনেক দুর্ভোগ সহ্য করেছে। বাম আমলে ইউনিউনের ঝামেলায় ৫৪টি কারখানা বন্ধ হয়েছে। গত ১৫ বছরে তৃণমূল সরকার শিল্প নিয়ে কোনও আগ্রহ দেখাইনি। ওরা শুধু ভাতা দিয়েছে আর রাজনীতি করেছে। তাই আমি আদানিজিকে বলব, আপনিই পারবেন বাংলাকে দাঁড় করাতে। তাই প্লিজ আমাকে সাহায্য করুন।”


মঞ্চ থেকে গৌতম আদানি জানান, ২০৩৫ সালের মধ্যে বাংলায় লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁদের। বন্দর, পণ্য পরিবহণ, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক, সেতু, সিমেন্ট কারখানা এবং হাইপারস্কেল ডেটা সেন্টার-একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে তাঁরা। ফলে একদিকে কর্মসংস্থান বাড়বে ও বেকারত্ব কমবে।