রাত পোহালেই শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার
বন্দে মাতরম, সংবাদ: সোমবার ২১ সেপ্টেম্বর থেকে শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। পরীক্ষা শেষ হবে ৭ অক্টোবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় সেমিস্টার ঘিরে কড়া নিরাপত্তা। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা বসতে চলেছে ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। সংসদের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে মোট ২১০৫টি ভেন্যু ও ৮২৬টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা দিয়েছ সংসদ। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হবে ও সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হবে এবং সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মচারীর কোনও ধরনের ছুটি মঞ্জুর করার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আগাম অনুমতি নিতে হবে।
২১ সেপ্টেম্বর- বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু ও গুরমুখী ভাষার প্রথমপত্রের পরীক্ষা
২২ সেপ্টেম্বর— হেলথ কেয়ার, অটোমোবাইল, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকমের মতো বিভিন্ন ভোকেশনাল বা বৃত্তিমূলক কারিগরী বিষয়ের পরীক্ষা।
২৪ সেপ্টেম্বর— বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি ভাষার দ্বিতীয় পত্র আর অলটারনেটিভ ইংরেজির পরীক্ষা
২৫ সেপ্টেম্বর— অর্থনীতি, নৃতত্ত্ব, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা।
২৮ সেপ্টেম্বর— পদার্থবিদ্যা, পুষ্টিতত্ত্ব, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষা হবে।
২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিজ্ঞান, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা হবে।
৩০ সেপ্টেম্বর— পরিসংখ্যান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাসের পরীক্ষা।
১ অক্টোবর— হবে রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজ
৩ অক্টোবর—দর্শন।
৫ অক্টোবর- গণিত, বিজনেস ম্যাথস অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস, কৃষিবিজ্ঞান, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি ও আরবি ভাষার পরীক্ষা।
৬ অক্টোবর— সাইবার সিক্যুরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা ও ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা।
৭ অক্টোবর— হবে জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা।
মিউজিক, ভিজ্যুয়াল আর্টস আর ভোকেশনাল কোর্সের পরীক্ষা হবে ১ ঘণ্টার।