ব্রেকিং

সম্প্রীতির বার্তা দিতে ঢাকার বাইরে পুজোমণ্ডপ পরিদর্শনে তারেক রহমান

Wednesday, 21 October 2026 at 15:21 Superadmin
Share
সম্প্রীতির বার্তা দিতে ঢাকার বাইরে পুজোমণ্ডপ পরিদর্শনে তারেক রহমান
Tarique Rahman

বন্দে মাতরম সংবাদ


বাংলাদেশের শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা দিতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পুজোমণ্ডপগুলি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজধানী ঢাকার বাইরে গিয়ে কোনও সরকারপ্রধানের এভাবে দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরে উপস্থিত হন। সেখানে মন্দির প্রাঙ্গণে তাঁহাকে স্বাগত জানান রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্যরা। ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে, রাষ্ট্র প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


রংপুর পরিদর্শন শেষে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহী পৌঁছান তিনি। সেখানে ধর্মসভা মন্দিরের পুজোমণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন। সফরের শেষে বিকেলে চট্টগ্রামে জে এম সেন হলে উপস্থিত হয়ে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


পুজোমণ্ডপ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের সমান।’

তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। দুর্গোৎসব উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সরকারি ছুটি ও বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান নিশ্চিত করা হয়। তিন জেলার এই ঐতিহাসিক সফর শেষে ওই দিন রাতেই তিনি রাজধানী ঢাকায় ফিরে আসেন।