ব্রেকিং

এমবাপের দাপটে এল ক্লাসিকো জয় রিয়ালের

Monday, 26 October 2026 at 19:05 Superadmin
Share
এমবাপের দাপটে এল ক্লাসিকো জয় রিয়ালের
জোড়া গোল এম বাপের

বন্দে মাতরম সংবাদ


চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির পর এবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হার বার্সেলোনার। রবিবাসরীয় রাতের এল ক্লাসিকোর নায়ক কিলিয়ান এমবাপে। তাঁর জোড়া গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

গত সপ্তাহ পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে পর পর জিতছিল কাতালান জায়ান্টরা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। টানা দু’ম্যাচে হারতে হল হান্সি ফ্লিকের দলকে। বার্সার দায়িত্ব নেওয়ার পর গত সাতটি এল ক্লাসিকোর মধ্যে ছ’টি জিতেছিলেন জার্মান কোচ। এবার হোসে মোরিনহোর কাছে মগজাস্ত্রের লড়াইয়ে হার মানতে হল ফ্লিককে।

রবিবাসরীয় এল ক্লাসিকো এমবাপের কাছে ছিল নিজেকে প্রমাণ করার মঞ্চ। তাঁর পারফরম্যান্স নিয়ে অখুশি ছিলেন রিয়াল সমর্থকরা। তাঁদের বিদ্রুপের শিকারও হতে হয়েছিল এমবাপেকে। জোড়া গোলে যাবতীয় সমালোচনার জবাব দিলেন ফরাসি তারকা।

মর্যাদার লড়াইয়ের কাগজে-কলমে এগিয়ে ছিল বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলার সুবিধা ছিল তাদের পক্ষেই। সঙ্গে মরশুমের শুরু থেকে ধারাবাহিক পারফরম্যান্স। কিন্তু সব হিসাব ওলটপালট করে দিলেন এমবাপে। দীর্ঘ পাঁচ বছর পর, চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় গিয়ে ৩ পয়েন্ট ছিনিয়ে আনল রিয়াল। রিয়াল কোচ মোরিনহোর স্ট্র্যাটেজি ছিল, নিজেদের রক্ষণ জমাট রেখে চকিত প্রতি আক্রমণে গোল তুলে আনা। ম্যাচের ৪১ মিনিটে তেমনই একটি কাউন্টার অ্যাটাক থেকে ক্রস তুলেছিলেন ইয়ান দিওমান্দে। বল ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি বার্সা ডিফেন্ডার মার্তিন, ডান পায়ের নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য বার্সেলোনাকে সমতায় ফিরিয়ে এনেছিলেন রাফনিহা। পেদ্রির বাড়ানো বল ধরে বক্সের ডান দিক থেকে জালে বল জড়িয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। এরপর জয়সূচক গোলের জন্য বাড়তি তাগিদ নিয়ে ঝাঁপিয়েছিল বার্সা। কিন্তু ৮৭ মিনিটে আরও একটি নিখুঁত প্রতি আক্রমণ থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে। সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গার পাস পেয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন এমবাপে। এরপর ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে জড়ান।