বাহরিনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ব্লু কোল্টস
বন্দে মাতরম সংবাদ
লাওস, ক্যামেরুনের পর এবার বাহরিন। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে আরও একটি জয় ছিনিয়ে নিল ভারত। প্রথম দুই ম্যাচ জেতার পর, তৃতীয় ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে ৩-৩ ড্র করেছিল বিবিয়ানো ফার্নান্ডেজের প্রশিক্ষণাধীন অনূর্ধ্ব ১৫ ভারতীয় দল। সেই আক্ষেপ সোমবার ব্লু কোল্টস মিটিয়ে দিল বাহরিনকে ৪-৩ গোলে হারিয়ে।
ম্যাচের ১৬ মিনিটেই ম্যাকডনিশ এনগাইরাংবাম গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিল। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে আর লালরেমরুয়াতফেলা। বিরতির সময় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছেডে়ছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ঝাঁপায় বাহরিন। ২৮ মিনিটে রাশেদ আবদুলরহমানের গোলে ব্যবধান কমায় বাহরিন। এক মিনিট পরেই জিয়াদ আউনের গোলে ২-২ করে ফেলে তারা।
যদিও লড়াই ছাডে়নি ভারত। ৩৮ মিনিটে ফের গোল করে ভারতকে এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা। তার ঠিক পরের মিনিটেই নিবাস মিতেই ওয়াহেংবামের গোলে স্কোরলাইন হয় ৪-২। শেষ মিনিটে বাহরিনের হয়ে জিয়াদ ব্যবধান কমালেও তাতে জয় আটকায়নি ভারতের।