ব্রেকিং

নদিয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

Saturday, 24 October 2026 at 14:21 Superadmin
Share
নদিয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত



পিয়ালি বোস, চাপড়া :


​ভর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা। বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার চাপড়া থানা চারাতলা গ্রাম এলাকার। ​মৃত ব্যক্তির নাম মহম্মদ আলি শেখ (৬২)। অভিযুক্ত ছেলের নাম আসাবুল শেখ। ঘটনার পর থেকেই সে পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আচমকাই ওই এলাকায় একটি বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুনতে পান স্থানীয়রা। এরপরই তারা ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মহম্মদ আলি শেখ মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

 

ঘটনার পরই অভিযুক্ত ছেলে আসাবুল শেখ এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। স্থানীয়দের অনুমান ভারী কোন বস্তু দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করা হয়েছে। কি কারণে এই ঘটনা? পারিবারিক বিবাদের জেরে কি এই খুন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজেও তদন্ত চালানো হচ্ছে।

​