ব্রেকিং

Shuvendu Adhikari: আজ বিশ্ব গণ্ডার দিবস, আলিপুরদুয়ারে পড়ুয়াদের সামনে বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব বোঝাবেন মুখ্যমন্ত্রী

Tuesday, 22 September 2026 at 17:45 Superadmin
Share
Shuvendu Adhikari: আজ বিশ্ব গণ্ডার দিবস, আলিপুরদুয়ারে পড়ুয়াদের সামনে বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব বোঝাবেন মুখ্যমন্ত্রী
Shuvendu Adhikari

বন্দে মাতরম, সংবাদ: আজ বিশ্ব গণ্ডার দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আলিপুরদুয়ারে বনদফতরের বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আলিপুরদুয়ার সফরে শুভেন্দু অধিকারী। কালচিনি ব্লকের সুভাষিণী ব্লকে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। তিনি সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন, একই স্থানে রাজ্য বন দফতরের আয়োজিত এই কর্মসূচির আওতায় হাতিদাঁত এবং চিতাবাঘ, হরিণ, সম্বর ও অন্যান্য বন্যপ্রাণীর চামড়া ও শরীরের বিভিন্ন অংশসহ বাজেয়াপ্ত করা বন্যপ্রাণী-সংক্রান্ত সামগ্রী ধ্বংস করা হবে। এই কর্মকাণ্ডটি স্কুল পড়ুয়াদের সামনে অনুষ্ঠিত হবে।


সরকারের একটাই উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে বোঝানো এই ধরনের কোনও সামগ্রীর মূল্য বন বিভাগের কাছে নেই। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিরুৎসাহিত করতে স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতেই সামগ্রীগুলির পুড়িয়ে ফেলার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রায় দু’হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা।


বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেছেন, পশুর চামড়ার কোনও মূল্য নেই। এইগুলি চোরাশিকারীদের কাছে গুরুত্বপূর্ণ। কিছু মানুষ কুসংস্কারের বশবর্তী হয়ে এ ধরনের বস্তুকে গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে এগুলোর কোনও মূল্য নেই।


এই মুহূর্তে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে এসে মূর্তি নদীর উপর সেতুর উদ্বোধন করেছেন তিনি। সেইসঙ্গে দুর্যোগে ভেঙে পড়া কালীখোলা ব্রিজের অনুমোদন দিয়েছেন তিনি।

 

আলিপুরদুয়ারে আসার আগে তিনি জলপাইগুড়ি জেলায় মাটিয়ালি ব্লকে মূর্তি নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন করেন তিনি। সেখান থেকে তিনি চপারে করে কোচবিহারের মদন মোহন মন্দির পরিদর্শন সহ ও রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন এবং বিকেল ৪টার নাগাদ সুভাষিণী ময়দানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।


তাঁর এই সফরটি তাৎপর্যপূর্ণ। আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্যের চারটি বিমানবন্দর উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ও ‘এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’-র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই চারটি বিমানবন্দরের মধ্যে আলিপুরদুয়ারের হাসিমারাও অন্তর্ভুক্ত রয়েছে।


আগামী ২ অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জেলাটি সফর করবেন বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে আসা একটি বাঘিনীকে অবমুক্ত করার কর্মসূচিতে তিনি সেখানে যোগ দেবেন।