ব্রেকিং

Asian Games: ভারতকে পঞ্চম সোনা উপহার শুটার নীরুর

Tuesday, 29 September 2026 at 14:00 Superadmin
Share
Asian Games: ভারতকে পঞ্চম সোনা উপহার শুটার নীরুর

বন্দে মাতরম সংবাদ: চলতি এশিয়ান গেমসে ভারতকে পঞ্চম সোনা উপহার দিলেন শুটার নীরু ধান্দা। মঙ্গলবার মেয়েদের ট্র্যাপ ইভেন্টের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন তিনি। চলতি এশিয়াডে এটি নীরুর দ্বিতীয় পদক। এর আগে মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছেন তিনি। তবে এ বার আর দলগত নয়, ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলেন তিনি।


ফাইনালে শুরু থেকেই এগিয়ে ছিলেন নীরু। বাকিদের থেকে তাঁর মিস্ কম হচ্ছিল। শেষে চিনের সুন ইউনঙের সঙ্গে লড়াই হচ্ছিল ভারতীয় শুটারের। দু’শট এগিয়ে ছিলেন নীরু। সেই লিডই নীরুকে সোনা এনে দিল। শেষ পর্যন্ত তিরিশের মধ্যে ২৮ স্কোর করেন ভারতীয় শুটার। সুনের স্কোর ছিল ২৬। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনাজয়ী পিটার উইলসন ভারতের শুটিং দলের কোচ। নীরু সোনা জেতার পর তিনি দৌড়ে গিয়ে ছাত্রীকে জড়িয়ে ধরেন। 

ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত নীরু তুতো ভাইকে দেখে এসেছিলেন শুটিংয়ে। ২০১৮ সালে এশিয়ান গেমসে শুটিংয়ে পদক জিতেছিলেন লক্ষ্য সেওরান। তিনি নীরুর তুতো ভাই। তাঁকে দেখেই শুটিং শুরু নীরুর। আট বছরের মধ্যে দেশকে এশিয়ান গেমসে সোনা এনে দিলেন তিনি। ২০২২ সালের শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার ভারতের হয়ে নামেন নীরু। এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা। চলতি বছরই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন তিনি। মিক্সড ট্র্যাপ ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। সেই ছন্দ এশিয়ান গেমসেও ধরে রেখেছেন তিনি।


২০২২ সালের শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার ভারতের হয়ে নামেন নীরু। এশিয়ান চ্যাম্পিয়নশিপে জেতেন সোনা। চলতি বছরই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন তিনি। মিক্সড ট্র্যাপ ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। সেই ছন্দ এশিয়ান গেমসেও ধরে রেখেছেন তিনি।