দ্রুতগতিতে মেট্রোর সম্প্রসারণ, আমেরিকাকে টক্কর দিতে তৈরি ভারত
বন্দে মাতরম সংবাদ: ভারতের (India) যোগাযোগ মাধ্যমকে আরও উন্নত করতে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) । যোগাযোগ ব্যবস্থায় অন্যতম মাধ্যম মেট্রো (Metro) । বড়ো বড়ো শহরগুলির প্রাণকেন্দ্র এই মেট্রো পরিষেবা। যাত্রী সাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে মেট্রো পরিষেবার ঢালাও উন্নতি করেছে কেন্দ্র সরকার। দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরুর মতো শহরগুলির পাশাপাশি বর্তমানে ভারতে মোট ২০টি শহরে এই মেট্রো পরিষেবা প্রসারিত হয়েছে। মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণে এই পরিষেবা একটি মাইলফলক অর্জন করেছে। এই মুহূর্তে ভারতে চালু থাকা মেট্রো রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য এখন প্রায় ১,১৭০ কিলোমিটার। এর মধ্যে শুধু দিল্লিতেই রয়েছে প্রায় ৪০০ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রে এই নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১,৩৮৬ কিলোমিটার। অর্থাৎ, দুই দেশের ব্যবধান মাত্র ২১৬ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। ভারতের মেট্রো নেটওয়ার্ক ছাপিয়ে যেতে পারে আমেরিকাকেও।
মেট্রো পরিষেবা আজ ভারতের নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে আরও বহু শহরে এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়লে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়। এটি কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম নয়, বরং ভারতের আধুনিকায়নের এক প্রতিচ্ছবি।
মেট্রো পরিষেবায় নেটওয়ার্কের দিক থেকে চীন এখনও অনেকটাই এগিয়ে, সেদেশে মেট্রো নেটওয়ার্ক ৮,০০০ কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত। তবে বেশ কিছুদিন আগেই জাপান ও দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলেছে ভারত।
প্রসঙ্গত, কলকাতায় প্রথম শুরু হয়েছিল মেট্রো পরিষেবা। ২০১৪ সালে ভারতের পাঁচটি শহরে ২৪৮ কিলোমিটার বিস্তৃত মেট্রো লাইন ছিল। ২০২৫ সালের শেষ শেষের দিক থেকে সেটি বেড়ে দাঁড়ায় ১,০৯০ কিলোমিটার। এই সম্প্রসারণ করা হয়েছে ২৬টি শহর জুড়ে। এবছর ইন্দোরে একটি নতুন ১১ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চালু হওয়ায় জাতীয় নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১,১৭০ কিলোমিটারে পৌঁছেছে। গত বছরই ভারত ১,০৪৯ কিলোমিটার দীর্ঘ মেট্রো নেটওয়ার্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম চালু মেট্রো নেটওয়ার্ক থাকা দেশে পরিণত হয়েছে। বিগত কয়েক বছরে ভারতে মেট্রো সম্প্রসারণের গতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে, যা ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে।
ভারতের যোগাযোগ ব্যবস্থায় এবং আধুনিক যাতায়াতে মেট্রো রেল একটি যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। দিল্লি থেকে শুরু করে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ কিংবা পুনে—আজ দেশের প্রায় প্রতিটি প্রধান ও মেট্রোপলিটন শহরে মেট্রো নেটওয়ার্কের জাল দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম নয়, বরং ভারতের আধুনিকায়নের এক প্রতিচ্ছবি।
জাপানের মেট্রো নেটওয়ার্ক ৮৯৮ কিলোমিটার, দক্ষিণ কোরিয়ার ৭৬১ কিলোমিটার এবং রাশিয়ার ৭৪৭ কিলোমিটার দীর্ঘ। তুলনামূলকভাবে ইউরোপের দেশগুলো এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। বিশ্বের দীর্ঘতম একক মেট্রো সিস্টেমের তালিকায় থাকা লন্ডনের নেটওয়ার্কটি ৪৫৪ কিলোমিটার ও মাদ্রিদের নেটওয়ার্কটি ২৭৯ কিলোমিটার বিস্তৃত।