ব্রেকিং

বচসার জেরে আরএসএস নেতাকে গুলি করে খুন

Tuesday, 27 October 2026 at 14:36 Superadmin
Share
বচসার জেরে আরএসএস নেতাকে গুলি করে খুন

বন্দে মাতরম সংবাদ

খুন আরএসএস নেতা। পরিবারের তিন সদস্যকে গুলি করে খুনের অভিযোগ। বচসার জেরে এই খুন বলে অভিযোগ। সোমবার সকালে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের সাদতগঞ্জের নয়াবস্তা এলাকায়। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে পুলিশের তরফে।


উত্তরপ্রদেশের লখনউয়ের সাদতগঞ্জ এলাকার নয়াবস্তা অঞ্চলের ঘটনা। সামান্য বচসার জেরে এই ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজনকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক মন্দিরের সামনে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে আরএসএস নেতা শিবাজি তিওয়ারির সঙ্গে ঋষভ শুক্লা নামে এক ব্যক্তির কথা কাটাকাটি ও বচসা শুরু হয়। সেই সময় ঋষভের সঙ্গে তাঁর ভাই শিবেন্দ্র ও সুয়াশও সেখানে উপস্থিত ছিল। বচসা ও উত্তেজনা চরমে পৌঁছালে অভিযুক্ত ঋষভ বাড়ি থেকে অস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবাজি তিওয়ারি ও সুয়াশের। এছাড়া গুরুতর জখম অবস্থায় শিবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে শুধু গাড়ি পার্কিংয়ের বচসা নয়, বরং ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পুরনো শত্রুতা ও বিবাদ ছিল। সেই পুরোনো বিরোধই এই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়।


ঘটনার খবর পেয়ে লখনউ পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মূল অভিযুক্ত ঋষভ শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি পেশায় একজন নৌসেনার জওয়ান বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।