ব্রেকিং

এবার সাইবার হামলার শিকার SBI! তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

Wednesday, 21 October 2026 at 15:43 Superadmin
Share
এবার সাইবার হামলার শিকার SBI! তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
SBI

বন্দে মাতরম সংবাদ


দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড়োসড়ো সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা ব্যাঙ্কের তথ্য চুরি করে তা ডার্ক ওয়েবে ছড়িয়ে দিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।


সম্প্রতি সাইবার নিরাপত্তা নজরদারি সংস্থা এবং সার্ট-ইন এর তরফ থেকে স্টেট ব্যাঙ্ককে একটি সতর্কতা পাঠানো হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ডার্ক ওয়েবে প্রায় ৩ লাখ ৭৫ হাজার রেকর্ডের একটি ডেটাসেট ভাসছে। তার মধ্যে প্রাথমিক পর্যালোচনায় ৩,৮৯৭ জন গ্রাহকের অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য শনাক্ত করা গেছে। গ্রাহকদের নাম, লিঙ্গ, জন্মতারিখ, এবং বাড়ির ঠিকানা। রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি। ব্রাঞ্চ কোড, CIF আইডেন্টিফায়ার, লোন বা ঋণের তথ্য এবং অন্যান্য

ফাইল মেটাডেটা। ঘটনাটি সামনে আসার পরেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা চালু করেছে।


 সাইবার হানার উৎস ও আসল ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে CERT-In অনুমোদিত একটি স্বাধীন সাইবার সিকিউরিটি সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং বা মূল আর্থিক লেনদেনের ওপর এই হামলার কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। সমস্ত আর্থিক পরিষেবা এবং লেনদেন স্বাভাবিক ও সুরক্ষিতভাবেই চলছে। গ্রাহকদের সতর্ক থাকতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।