ব্রেকিং

Unauthorized Madrasa : অনুমোদনহীন ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, ১০০ মাদ্রাসাকে শোকজ, বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের

Sunday, 13 September 2026 at 14:57 Superadmin
Share
Unauthorized Madrasa : অনুমোদনহীন ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, ১০০ মাদ্রাসাকে শোকজ, বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের
Madrasa

বন্দে মাতরম সংবাদ: অনুমোদনহীন মাদ্রাসা (unauthorized madrasa) নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government) । প্রথম দফাতেই ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করেছে সরকার। এর মধ্যে বেশিরভাগই খারিজি মাদ্রাসা (Khariji Madrasa)। আরও একশো মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। গত ২২ জুলাই কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই মাদ্রাসাগুলিতে সমীক্ষা চালায় রাজ্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাদফতর।

সেই সমীক্ষাতেই সামনে আসে এক চাঞ্চল্যকর রিপোর্ট। রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় সরকারি অনুমোদনই নেই বলে জানা যায়। মাদ্রাসাগুলির বর্তমান পরিকাঠামো, পাঠক্রম এবং ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari) নির্দেশ দিয়েছিলেন, রাজ্যে কত অনুমোদনপ্রাপ্ত ও কত অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে তার একটি সমীক্ষা চালানো হবে। এর পরেই যাচাই পর্ব শুরু হয়। সমীক্ষা পর ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া নোটিসের কপি।

অপরদিকে যে সমস্ত মাদ্রাসাগুলিকে শোকজ করা হয়েছে, তাদের পরিকাঠামোতে অনেক গলদ রয়েছে বলে জানা গেছে। নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হলে সেই সমস্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

 

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Minority Development Minister Khudiram Tudu) জানিয়েছেন, “কলকাতার পাশাপাশি ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত মাদ্রাসার অনুমোদন রয়েছে তা সেগুলি চালু রয়েছে।”

এই পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে, “বহুবার মাদ্রাসা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার তদন্ত চলছে। যারা সরকারের অনুমতি নিয়ে মাদাসা চালাচ্ছে, সেগুলি চলবে। তবে যেখানে সেখানে মাদ্রাসা খুলে উৎপাত করার অনুমতি দেবে না সরকার। সেই কাজ শুরু হয়েছে।’