ব্রেকিং

Tulu Mondal: মিলল না রক্ষাকবচ, ‘পলাতক’ টুলু মণ্ডলের আবেদন খারিজ হাই কোর্টের

Tuesday, 22 September 2026 at 15:10 Superadmin
Share
Tulu Mondal: মিলল না রক্ষাকবচ, ‘পলাতক’ টুলু মণ্ডলের আবেদন খারিজ হাই কোর্টের
Tulu Mondal

বন্দে মাতরম, সংবাদ: অস্বস্তি আরও বাড়ল বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের। পুলিশ তার বিরুদ্ধে একাধিক এফআইআর করেছিল। এবার সেইগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডল। রক্ষাকবচের আবেদন জানানো হয়েছিল আদালতে। কিন্তু সেই আবেদনে সাড়া মিলল না। পলাতক টুলু মণ্ডলের আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। আজ মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।


বিচারপতির পর্যবেক্ষণ, যদি কোনও ব্যক্তি জামিন অযোগ্য ধারায় পরোয়ানা এড়াতে পালিয়ে বেড়াতে থাকেন, তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়। সেই পরিপ্রেক্ষিতে সিউড়ি আদালত ১০ আগস্ট যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সেটি সঠিক।


গত ৩০ জুলাই টুলু মণ্ডলের সিউড়ি আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ৭ আগস্টের মধ্যে হাজিরা না দেওয়ায়, ১০ আগস্ট নির্দেশ দেওয়া হয় ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশের পরেও আসেননি টুলু মণ্ডল।


কোনও পলাতক ব্যক্তি, যিনি গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা ফের জারি করতে পারেন ম্যাজিস্ট্রেট ৷ ফলে নিম্ন আদালতের নির্দেশে কোনও আইনি ত্রুটি নেই ৷ মহম্মদ বাজার থানা এদিন রিপোর্ট পেশ করেছে আদালতে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২৩ মে দেশ ছেড়েছে টুলু মণ্ডল। সেই পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত যে নির্দেশ জারি করেছে, তা সঠিক বলেই মনে করছে হাইকোর্ট, এমনটাই জানিয়েছন বিচারপতি সৌগত ভট্টাচার্য।