ব্রেকিং

Shuvendu Adhikari: ‘চন্দ্রনাথ খুনের নেপথ্যে ভাইপো গ্যাং’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Tuesday, 15 September 2026 at 16:51 Superadmin
Share
Shuvendu Adhikari: ‘চন্দ্রনাথ খুনের নেপথ্যে ভাইপো গ্যাং’, বিস্ফোরক দাবি শুভেন্দুর


 

বন্দে মাতরম সংবাদ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (2026 Assembly Election) ফল প্রকাশের ঠিক দুদিন পরে যখন রাজ্য-রাজনীতিতে অস্থিরতা তুঙ্গে , ঠিক সেই সময় মধ্যমগ্রামে খুন হন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ ( Personal Assistant Chandranath Rath) । দিনটা ছিল ৬ মে। এই খুনের ঘটনায় উত্তাল হয় বাংলা। পুলিশি তদন্তে সুপারি কিলারের তথ্য সামনে আসে। ঘটনার দিন সেই রাতে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ। মধ্যমগ্রামের রাস্তায় গাড়ির মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথকে।


এই ঘটনায় মঙ্গলবার চন্দ্রনাথ রথ খুন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Cm Shuvendu Adhikari) । মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথ খুনের পিছনে রয়েছে ভাইপো গ্যাং। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।”


উপ নির্বাচনে (By Election) নন্দীগ্রাম (Nandigram) থেকে বিজেপির প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। মঙ্গলবারই তিনি হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে, এই কাজের জন্য। আর এই টাকা সরবরাহ করেছে ভাইপো গ্যাং।’

 

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বের হয়। তৃণমূলকে হারিয়ে বাংলার ক্ষমতায় আসে বিজেপি। ঠিক রাত দুদিনের মাথায় ৬ মে এক হাড়হিম করা ঘটনা ঘটে মধ্যমগ্রামে। রাতে বাড়ি ফেরার পথে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়। অশান্ত হয় বাংলা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। সাত সদস্যের সিট গঠন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। DIG পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করে সিবিআই। এখনও পর্যন্ত চন্দ্রনাথ রথ খুনে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নেপথ্যে কে বা কারা, সেইসঙ্গে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।