ব্রেকিং

ফ্রান্সে আন্দোলনকারী পড়ুয়াদের ‘রক্ষাকর্তা’ মেয়র, কাঁদানে গ্যাসের থেকে রক্ষা

Thursday, 8 October 2026 at 20:45 Superadmin
Share
ফ্রান্সে আন্দোলনকারী পড়ুয়াদের ‘রক্ষাকর্তা’ মেয়র, কাঁদানে গ্যাসের থেকে রক্ষা
Paris

বন্দে মাতরম সংবাদ, প্যারিস: শিক্ষা ব্যবস্থার অনিয়ম, জরাজীর্ণ ক্লাসরুম, পর্যাপ্ত শিক্ষকের অভাব, ক্লাসরুমের সংস্কার এই সমস্ত দাবিকে সামনে রেখে উত্তপ্ত ফ্রান্স। শয়ে শয়ে ছাত্ররা বিক্ষোভে নেমেছে। গত সেপ্টেম্বর থেকেই এই বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, দেশজুড়ে আড়াই লক্ষেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক একযোগে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। 


আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ফরাসি পুলিশ কাঁদানে গ্যাস, রবার বুলেট ও গ্রেনেড ব্যবহার করে। আর সেই মিছিলে নেমে পড়ুয়াদের ‘মানবঢাল’ হলেন খোদ মেয়র। এমনই দৃশ্যের সাক্ষী থাকল প্যারিসের উপশহর সাঁ-দেনি। শহরটির মেয়র বালি বাগায়োকোকে দেখা গেল মুখোশধারী বিক্ষোভকারীদের পুলিশের কাছ থেকে বাঁচাতে। আর সেই সময়ই তাঁর উদ্দেশে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সাঁজোয়া দাঙ্গা পুলিশ। সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার সাঁ-দেনিতে মূলত কৃষ্ণাঙ্গ ও মধ্যপ্রাচ্যের তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের। আর এই সময়ই দেখা যায় সেখানে উপস্থিত বালি বাগায়োকো। তাঁকে রক্ষাকর্তার ভূমিকায় দেখা যায়। মেয়রকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা হাই স্কুলের ছেলেমেয়েরা আমার নিজের সন্তানও হতে পারত। ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।’ 


বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার পর দেখা যায় মেয়রের চোখ লাল হয়ে যায়। চোখে আই ড্রপও ব্যবহার করতে দেখা যায় তাঁকে।