Delhi Fire: দিল্লির গুদামে ভয়াবহ আগুন, মৃত ২, ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন
বন্দে মাতরম সংবাদ: দিল্লিতে (Delhi) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বেলার দিকে রাজধানীএর সরূপনগর (Swarupnagar) এলাকার একটি গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন রয়েছে। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। আশেপাশের এলাকা দ্রুত খালি করা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার ১১টা ৫৬ মিনিট নাগাদ এই আগুন লাগে গুদামটিতে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনা নজরে আসতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় একাধিক ইঞ্জিন। সময় যত বাড়তে থাকে, আগুনের তীব্রতা দ্রুতগতিতে বাড়তে থাকে।
পরিস্থিতির গুরত্ব বুঝে ঘটনাস্থলে আসে আরও দমকলের ইঞ্জিন। এখনও পর্যন্ত ১৫টি আগুন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে।
দিন কয়েক আগে দিল্লির সত্য নিকেতনে এক আবাসন ভেঙে সাত জনের মৃত্যু হয়। ওই আবাসনে পড়ুয়া ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। ঘটনার পর থেকেই দিল্লি জুড়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে আরও তৎপর হয়েছে রেখা গুপ্তের সরকার। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের কবলে দিল্লি।