ব্রেকিং

প্রতীক যুদ্ধে, মমতার নতুন লোগো প্রকাশ

Monday, 21 September 2026 at 18:19 Superadmin
Share
প্রতীক যুদ্ধে, মমতার নতুন লোগো প্রকাশ
Mamata Logo

বন্দে মাতরম, সংবাদ: উপ নির্বাচনের প্রতীক রাজ্যনৈতিক চাপানউতোর। এই পরিস্থিতিতে ভোটের আগে নতুন লোগো প্রকাশ করল মমতা তৃণমূল। যেখানে একবারে মাঝেই রয়েছে নতুন প্রতীক ফুটবল খেলোয়াড়। নীল প্রেক্ষাপটের উপরে সাদা হরফে বড়ো বড়ো করে লেখা রয়েছে নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তার মাঝে রয়েছে জাতীয় পতাকায় থাকা তিন রং। গেরুয়া, সাদা ও সবুজের ছোঁয়া। তবে কালীঘাট তৃণমূলের নয়া এই লোগো সাধারণ মানুষের মধ্যে কতটা জায়গা করে নিতে পারবে সেটাই প্রশ্ন?

 

তবে ইতিমধ্যেই দলের নেতা-কর্মীকে নতুন লোগো ও প্রতীক নিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে নতুন লোগো ও প্রতীক চেনানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য। দলের নির্দেশ মেনে ইতিমধ্যে মমতাপন্থী একাধিক তৃণমূল সাংসদ এবং বিধায়ক সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেছেন। সেখানে ভালো সাড়া পড়েছে।

 

মমতার শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবলার’। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’।

 

উল্লেখ্য, ৬ অক্টোবর উপ নির্বাচন রয়েছে নন্দীগ্রাম ও রেজিনগরে। এমনকী ভোট মিটলেই কলকাতা পুরসভা সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে।

 

ঐতিহ্যবাহী দলীয় নাম এবং বহুদিনের পরিচিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আরোপ করা স্থগিতাদেশের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে একটি আবেদন পিটিশন দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম দিয়ে ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। অপরদিকে, অরূপ রায়ের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নামে ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে।


তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, এই বিকল্প ব্যবস্থা কেবল উপনির্বাচন পরিচালনার জন্য সাময়িকভাবে করা হয়েছে এবং এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস নাম বা জোড়াফুল প্রতীকের মূল মালিকানা নির্ধারিত হয়নি। কমিশন উভয় পক্ষের নিজ নিজ দাবি পর্যালোচনা করে পরবর্তীতে পৃথকভাবে পরবর্তীতে স্থায়ী সিদ্ধান্ত নেবে।