ব্রেকিং

Major Navya Shekhawat: মেজর নব্যা শেখাওয়াত, এই প্রথম ভারতের রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হলেন মহিলা সেনা আধিকারিক

Wednesday, 16 September 2026 at 13:52 Superadmin
Share
Major Navya Shekhawat: মেজর নব্যা শেখাওয়াত, এই প্রথম ভারতের রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হলেন মহিলা সেনা আধিকারিক
Major Navya Shekhawat

বন্দে মাতরম সংবাদ- এই প্রথম ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর (Droupadi Murmu) ব্যক্তিগত মহিলা সহকারী হলেন মহিলা সেনা আধিকারিক। নাম নব্যা শেখাওয়াত (Major Navya Shekhawat) । তিনি হলেন ভারতীয় সেনার প্রথম মহিলা আধিকারিক যিনি এই অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে ভূষিত হয়েছেন।


মেজর নব্যা শেখাওয়াত রাজস্থানের রাজস্থানের সিকর জেলার কেরপুরা গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। ইউপিএসসি-র (UPSC) কঠিন কম্বাইনড ডিফেন্স সার্ভিসেস (CDS) পরীক্ষার মাধ্যমে তিনি সেনায় যোগ দেওয়ার পথ বেছে নেন। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA) থেকে কঠোর প্রশিক্ষণ শেষ করে ২০২১ সালে তিনি আর্মি সার্ভিস কর্পসে (ASC) কমিশন লাভ করেন। প্রায় পাঁচ বছরের সামরিক কর্মজীবনে নিজের মেধা, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার জোরে তিনি 'মেজর' পদমর্যাদায় উন্নীত হন এবং রাষ্ট্রপতির এডিএসি দায়িত্ব গ্রহণ করেন।


মেজর নব্যা শেখাওয়াত কী কী দায়িত্ব সামলাবেন-

রাষ্ট্রপতির সামরিক সহায়ক বা এডিএসি হিসেবে তাঁকে রাষ্ট্রপতি ভবন এবং বিভিন্ন সরকারি ও সামরিক অনুষ্ঠানের সমস্ত প্রটোকল, সমন্বয় এবং দাপ্তরিক কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সামলাতে হয়। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে এমন পাঁচজন এডিএসি থাকেন, যাঁদের মধ্যে তিনজন সেনা বাহিনী থেকে এবং একজন করে নৌ ও বিমান বাহিনী থেকে নিযুক্ত হন।


সামগ্রিকভাবে সশস্ত্র ২০২৫ সালে নৌবাহিনীর লেফটিনেন্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন। এবার সেই মুকুটে নতুন ডানা যুক্ত হল। ভারতীয় আর্মি বা স্থলসেনার প্রথম মহিলা হিসেবে এই ইতিহাস গড়লেন নব্যা শেখাওয়াত।