ব্রেকিং

ইটভাটায় গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ মেয়ের

Friday, 23 October 2026 at 23:36 Superadmin
Share
ইটভাটায় গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ মেয়ের

বন্দে মাতরম সংবাদ, বসিরহাট:  


বসিরহাটের হাসনাবাদ থানার গ‍্যাঁড়াকুপি এলাকায় ইটভাটায় কর্মরত এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম সবিতা সর্দার (৫১)। তাঁর বাড়ি হাসনাবাদ থানার ভবানীপুর এলাকায়। কর্মসূত্রে তিনি গ‍্যাঁড়াকুপি এলাকার একটি ইটভাটায় থাকতেন। শুক্রবার সকালে মায়ের মৃত্যুর খবর পেয়ে ইটভাটায় পৌঁছান তাঁর মেয়ে। সেখানে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

মৃতার মেয়ের অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর মাকে খুন করেছে। যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। মেয়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। কী কারণে ওই বধূর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।