ব্রেকিং

Imran Khan: পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির আগেই গ্রেফতার ইমরান খানের বোন

Monday, 21 September 2026 at 14:41 Superadmin
Share
Imran Khan: পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির আগেই গ্রেফতার ইমরান খানের বোন
Imran khan


বন্দে মাতরম, সংবাদ: দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগেই গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন। রবিবার লাহোরের বাড়ি থেকেই আলিমা খানকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ইমরান খানের জেলমুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিরাট কর্মসূচির ডাক দিয়েছিল ইমরানের দল পিটিআই। কিন্তু তার আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকেই পিটিআই এর কর্মী সমর্থকদের ধরপাকড় চালাচ্ছে প্রশাসন বলে অভিযোগ।


দলের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের খবর, রবিবার লাহোরের বাড়ি থেকেই আলিমাকে গ্রেফতার করে কোনও এক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় পুলিশ। যদিও পাকিস্তানের প্রশাসনের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিকভানে এখনও কিছুই জানান হয়নি। যদিও পাক সংবাদমাধ্যমের দাবি, যে ভাবেই হোক পিটিআই-এর বিক্ষোভ-কর্মসূচি রুখতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সেই পদক্ষেপ কী হবে, কী অ্যাকশন নেওয়া হবে, তা স্থির করতে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাক পুলিশের সদর দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় বলে খবর।


পাক মিডিয়া ‘ডন’-এর খবর অনুযায়ী, ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে অধিক সক্রিয় পাক পুলিশ প্রশাসন। কীভাবে কর্মসূচি হবে, কত লোক হতে পারে, যোগাযোগ ব্যবস্থা সব কিছুর উপরেই তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ। দেশ জুড়ে বিভিন্ন গেস্ট হাউস, বাসস্ট্যান্ড, স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।