ব্রেকিং

Murshidabad: মুর্শিদাবাদে ‘হুগলি সংকল্প’, সাইবার সচেতনতা ও সেনা কেরিয়ার নিয়ে বার্তা

Monday, 28 September 2026 at 18:00 Superadmin
Share
Murshidabad: মুর্শিদাবাদে ‘হুগলি সংকল্প’, সাইবার সচেতনতা ও সেনা কেরিয়ার নিয়ে বার্তা

মানালি দত্ত, মুর্শিদাবাদ: ৪১০ কিলোমিটারের ঐতিহাসিক নদী অভিযান ‘হুগলি সংকল্প– ‘এম. ই. এন. ইউ ২০২৬’ এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মাত্রা পেল মুর্শিদাবাদে। 

পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি অধিদফতরের অধীনে, ১ বেঙ্গল নেভাল এনসিসি-র কমান্ডিং অফিসার কমান্ডার সঞ্জীব শরণ এবং ২ বেঙ্গল নেভাল এনসিরি-র কমান্ডিং অফিসার কমান্ডার মৃন্ময় ঘোষের নেতৃত্বে বেঙ্গল নেভাল ইউনিটের ৬০ জন নির্বাচিত নৌ এনসিসি ক্যাডেট এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক আর. অর্জুন, আইএএস। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সচিন মক্কর, আইপিএস, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) আদিত্য বিক্রম, আইএএস সহ জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে ৪০০-রও বেশি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এনসিসি ক্যাডেট অংশ নেন।


শুধু নৌ-যাত্রা ও সামুদ্রিক প্রশিক্ষণই নয়, এই অভিযানকে ‘ভাসমান শ্রেণীকক্ষ’ হিসেবে তুলে ধরা হচ্ছে। সামাজিক পরিবর্তনের বার্তা দিতেই এই উদ্যোগ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘সাইবার সুরক্ষা’ সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা, দায়িত্বশীল অনলাইন ব্যবহার এবং প্রতারণা প্রতিরোধ নিয়ে সচেতন করেন ক্যাডেটরা।


পাশাপাশি ‘ভাইব্রেন্ট ভিলেজেস’ (ভাইব্রেন্ট ২.০) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যুব সমাজকে সশস্ত্র বাহিনীতে কেরিয়ার গড়ার বিষয়েও পথ দেখানো হয়। অনুষ্ঠানে ক্যাডেটরা পড়ুয়াদের মধ্যে নিয়োগ সংক্রান্ত তথ্য বিতরণ করেন এবং ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।