প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্ন করতে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন মন্ত্রী উমেশের
সুমন আদক, হাওড়া:
প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই।
ঘাটগুলিতে নিরঞ্জনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী সহ পুরসভা, পুলিশ প্রশাসনের আধিকারিকরা। নিরঞ্জনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন। ঘাটগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি এবং নিরঞ্জন প্রক্রিয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।