ব্রেকিং

কামালপুরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মানুষের ঢল

Tuesday, 13 October 2026 at 15:12 Superadmin
Share
কামালপুরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মানুষের ঢল

বন্দে মাতরম, নদিয়া: বস্ত্র বিতরণী উপলক্ষে রাজ্যের খাদমন্ত্রী অশোক কীর্তনীয়ার উপস্থিতিকে কেন্দ্র করে সোমবার জন জোয়ারে উত্তাল হয়ে উঠল নদিয়ার কামালপুর। যেখানে তৃণমূল শাসন কালে দুর্গাপুজোর অনুমোদনে একের পর এক বাঁধা এসেছিল, সেখানে এবার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় পুজো  হচ্ছে মহা সমারোহে। সোমবার সেই পুজোর উদ্বোধনের প্রাক কালে অগনিত মতুয়াভক্ত বৃন্দ সহ এলাকার অসংখ্য দুঃস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে পুজো বস্ত্র বিতরণ করলেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া। মন্ত্রীকে দেখার জন্য দুপুর থেকেই কাতারে কাতারে জনতা অপেক্ষা করছিলেন মণ্ডপ প্রাঙ্গণে।


নদিয়ার তেহট্টে অপর একটি কর্মসূচি সেরে কামালপুরে পৌছাতেই মানুষের উচ্ছাসে উত্তাল হয়ে ওঠে এলাকা।  মা এবং বোনেরা ঊলুধনী ও শঙ্খধ্বনি দিয়ে বরণ করে নেন, তাদের প্রিয় জননেতা অশোক কীর্তনীয়াকে। যেহেতু কর্মসূচি শুরু করতে একটু দেরি হয়ে যায়, ফলে খুব সংক্ষেপে পুজোর শুভেচ্ছা জানিয়েই বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করে দেন মন্ত্রী। মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং স্থানীয় বিধায়ক অসীম বিশ্বাসের যুগল উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর রূপ নেয় এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান।