ব্রেকিং

‘স্বাধীনতার পর রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী প্রথমবার আমন্ত্রিত’, পুরুলিয়ায় করম উৎসবের মঞ্চ থেকে প্রাক্তন কংগ্রেস ও তৃণমূল সরকারকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী

Sunday, 20 September 2026 at 15:39 Superadmin
Share
‘স্বাধীনতার পর রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী প্রথমবার আমন্ত্রিত’, পুরুলিয়ায় করম উৎসবের মঞ্চ থেকে প্রাক্তন কংগ্রেস ও তৃণমূল সরকারকে একযোগে বিঁধলেন শুভেন্দু অধিকারী
shuvedu Adhikari

বন্দে মাতরম, সংবাদ: আজ করম সমাবেশে এক অন্য সাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাথায় ঐতিহ্যবাহী কুড়মি সম্পদ্রায়ের হলুদ পাগড়িতে মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রীর প্রথম স্লোগান ‘জয় জোহার, জয় গরাম’। মুখ্যমন্ত্রী পুরুলিয়াবাসীকে কৃতজ্ঞতা ও সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আকাশ থেকে দেখছিলাম আমার দিদি ও বোনের কী সুন্দর তাদের করম পরব উপলক্ষে নাচের দল নিয়ে এসেছেন। আমার বাদ্যযন্ত্র, বাদক, জঙ্গলমহলের লোকশিল্পীরা কী অপূর্ব ছন্দে ছন্দে তাদের বাদ্যযন্ত্রের বোল তুলছেন। আকাশ থেকে মনে হচ্ছিল, চারিদিকে এক অপরূপ আনন্দ। চারিদিকে হলুদ আর হলুদ। যেকোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিৎ সেই রাজ্যের সব প্রান্তে সমস্ত জাতি, সম্প্রদায় বড়ো বড়ো উৎসব, পরবে অংশগ্রহণ করা। আমার মনে হয় করম পরব এই সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনে এই উৎসবে স্বাধীনতার পরে এই রাজ্যে কোনও মুখ্যমন্ত্রী এই প্রথমবার আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেল। যা আমার পরম প্রাপ্তি।


এদিন তিনি মূল মানতা, অজিত প্রসাদ মাহাতো সহ সুধাংশু মাহাতো, যুধিষ্ঠির মাহাতো সহ সঞ্চালক সঞ্জয় মাহাতো সহ পরিমল মাহাতো সহ সমস্ত আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

আজকের করম পরবে উপস্থিত থাকার জন্য অনেক আগেই মুখ্যমন্ত্রীকে কুড়মি সমাজের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় মাস খানেক আগে নবান্নে তাঁর সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা, অজিত মাহাতো, বিধায়ক বিশ্বজিৎ মাহাতোরা। তখনই শুভেন্দু অধিকারী তাঁদের যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেইমতো রবিবার কলকাতা থেকে আকাশপথে অন্ডাল হয়ে পুরুলিয়ার কড়াডি ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪০ হাজার মহিলা মুখ্যমন্ত্রীকে ঝুমুর নাচের মাধ্যমে স্বাগত জানান।


কুড়মিদের ঐতিহ্যবাহী হলুদ পাগড়ি ও উত্তরীয় পরিয়ে তাঁকে মঞ্চে বরণ করে নেন অজিত মাহাতো, জ্যোতির্ময় সিং মাহাতো, বিশ্বজিৎ মাহাতো, সুদেশ মাহাতোরা।