ব্রেকিং

বারুইপুরের পর গাইঘাটা, স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রহ্লাদ

Tuesday, 27 October 2026 at 11:05 Superadmin
Share
বারুইপুরের পর গাইঘাটা, স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রহ্লাদ
ধৃত প্রহ্লাদ দাস (ফাইল ছবি)

রিয়া রায়, গাইঘাটা:


গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হল ধৃত যুবকের।ঘটনায় আহত এক পুলিশকর্মী। 

গাইঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত ২৩ বছরের যুবক প্রহ্লাদ দাসের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দু’দিন আগেই গাইঘাটায় এক স্কুলছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগে তারই এক আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করেছিল গাইঘাটা থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে দাবি, পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রহ্লাদ। আত্মরক্ষায় পুলিশ পালটা গুলি চালালে ঘটনাস্থলেই অভিযুক্ত প্রহ্লাদের মৃত্যু হয়। এই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে মৃত যুবকের দেহ নিয়ে আসা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিহত অভিযুক্ত প্রহ্লাদের পরিবারের লোকেরা এসে পৌঁছেছেন হাসপাতালে।