ব্রেকিং

শ্যামাপুজোর উদ্ভোদনে আড়ংঘাটার পূর্ণভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Tuesday, 27 October 2026 at 13:30 Superadmin
Share
শ্যামাপুজোর উদ্ভোদনে আড়ংঘাটার পূর্ণভূমিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পিয়ালি বোস, আড়ংঘাটা: 


​হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি। তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে মাতৃশক্তির আরাধনায়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেছে মণ্ডপ তৈরির কাজ। বাংলার দুর্গাপূজার সুবাস ফুরোতেই শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণে দরজায় কড়া নাড়ছে বাঙালির দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব 'শ্যামাপূজা'। 

আর নদিয়ায় কালীপুজোর কথা উঠলেই যে নাম সবার আগে উঠে আসে তা হল আড়ংঘাটা। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই কালীপুজোর সময় এখানে ভিড় জমান। এবারে সেই আড়ংঘাটার পুজোর উন্মাদনা এক নতুন উচ্চতা ছুঁতে চলেছে, কারণ এই পবিত্র ভূমিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

​এই বছর দুর্গাপূজার সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে একাধিক মণ্ডপের উদ্বোধন করেছেন। সেই ধারা বজায় রেখেই আসন্ন শ্যামাপুজোয় নদিয়ার আড়ংঘাটার শতদল ক্লাবের পূজার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানান রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস। ​তিনি আরও জানান, আগামী ২৮ তারিখে দিন চূড়ান্ত হবে, ৬ অথবা ৭ নভেম্বরের মধ্যে যে কোনও একদিন এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে মুখ্যমন্ত্রীর আসার বিষয়টি ১০০ শতাংশ নিশ্চিত। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথাও হয়েছে।

​রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের মানুষ তথা আড়ংঘাটার সাধারণ মানুষের কাছে এটি অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় যে, বাংলার অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী শতদল ক্লাবের শ্যামাপূজার শুভ উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকছেন।