ব্রেকিং

১৯৯৮ সালে আডবানীর সভার আগে সন্ত্রাসী হামলার কুচক্রীদের প্যারোলে মুক্তি , সোচ্চার বিজেপি

Wednesday, 21 October 2026 at 16:30 Superadmin
Share
১৯৯৮ সালে আডবানীর সভার আগে সন্ত্রাসী হামলার কুচক্রীদের প্যারোলে মুক্তি , সোচ্চার বিজেপি

বন্দে মাতরম সংবাদ 


১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারির কোয়েম্বাটোর ধারাবাহিক বোমা বিস্ফোরণ। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে ওইদিন মাত্র ১২ মিনিটের ব্যবধানে ১৩টি স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছিল। এই হামলার মূল টার্গেট ছিলেন তৎকালীন ভারতীয় জনতা পার্টি সভাপতি লালকৃষ্ণ আডবাণী । কোয়েম্বাটোরের একটি নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা ছিল। তবে তাঁর পৌঁছানোর আগেই সভাস্থলের কাছাকাছি ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একের পর এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। সৌভাগ্যক্রমে লালকৃষ্ণ আডবাণী সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন। এই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ৫৮ জন মানুষ নিহত হন এবং আড়াইশতাধিক মানুষ গুরুতর আহত হন

তদন্তে জানা যায়, এই নাশকতার নেপথ্যে ছিল নিষিদ্ধ ঘোষিত ইসলামিক জঙ্গি সংগঠন 'আল-উম্মাহ'। 


প্যারোলে মুক্তিপ্রাপ্তেরা নিষিদ্ধ সংগঠন ‘আল-উম্মা’র সঙ্গে যুক্ত এবং বর্তমানে কোয়েম্বাটুর সেন্ট্রাল জেলে বন্দি। ওই পাঁচ অপরাধী মহম্মদ আনসারি, মহম্মদ আলি, মোনাপ্পা ওরফে মহম্মদ হাসান, মহম্মদ আজম এবং নবাব খানকে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে ৬০ দিনের প্যারোল দেওয়া হয়েছে।


রাজ্য বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতি মঙ্গলবার বলেন, ‘সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া চলবে না। অবিলম্বে প্যারোল বাতিল করতে হবে।’