ব্রেকিং

Shantipur: শান্তিপুরে তীব্র যানজটে নাকাল নিত্যযাত্রীরা, ওভারব্রিজ ও রাস্তা সম্প্রসারণের আশ্বাস

Monday, 28 September 2026 at 17:50 Superadmin
Share
Shantipur: শান্তিপুরে তীব্র যানজটে নাকাল নিত্যযাত্রীরা, ওভারব্রিজ ও রাস্তা সম্প্রসারণের আশ্বাস
Shantipur

বন্দে মাতরম সংবাদ, নদিয়া: শান্তিপুর শহরের অন্যতম প্রধান প্রবেশপথ ও রেলওয়ে স্টেশনে যাওয়ার মূল সংযোগকারী ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রাস্তায় দীর্ঘক্ষণ ধরে চলা তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। 

শান্তিপুর প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন চট্টোপাধ্যায় জানান, স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে সংলগ্ন বাজার এলাকা পর্যন্ত নিয়মিত ভয়াবহ যানজট লেগেই থাকছে। এর ফলে ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েও বহু যাত্রী নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারছেন না, ট্রেন মিস করছেন।


তিনি অভিযোগ করেন, রাস্তার দু’পাশে গড়ে ওঠা বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র বেআইনিভাবে যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। পথচারীদের হাঁটার ফুটপাথ বা রাস্তার জায়গা অবরুদ্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে রাস্তার মধ্যে দিয়েই হেঁটে যেতে হচ্ছে, ফলে আরও যানজট বাড়ছে।


আসন্ন উৎসবের মরশুমে ভিড় বাড়ার আশঙ্কা প্রকাশ করে স্থানীয় পুরসভা ও পুলিশ প্রশাসনের কাছে যান চলাচল অবিলম্বে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন তিনি।