ব্রেকিং

চোরবাগান কাণ্ডে মৃত বাগমারির শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী

Saturday, 24 October 2026 at 03:40 Superadmin
Share
চোরবাগান কাণ্ডে মৃত বাগমারির শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী
শুভম সোনকারের বাবার হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সব্যসাচী সাহা, কলকাতা:


চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বাগমারির বাসিন্দা শুভম সোনকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। শুক্রবার শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে শুভমের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এদিন শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তিনি। এই কঠিন সময়ে পরিবারকে সবরকম প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। 

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২৫ লক্ষ এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা, মোট ২৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী তুলেদিলেন শুভমের পরিবারের হাতে।