Shuvendu Adhikari: জলপাইগুড়িতে মূর্তি নদীর উপর সেতুর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দুর্যোগে ভেঙে পড়া কালীখোলা ব্রিজের অনুমোদন
বন্দে মাতরম, সংবাদ: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূর্তি নদীর উপর সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই সেতুর উদ্বোধন করলেন তিনি। একইসঙ্গে তিনি জানালেন, আরও দু’টি সেতু তৈরির কাজ চলছে। গত বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েছিল কালীখোলা ব্রিজ। সেই সেতু তৈরির অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ব্রিজের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহার, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এই সফরের অর্ন্তগত জলপাইগুড়িতে মূর্তি নদীর উপর সেতুর উদ্বোধন করেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘প্রায় ২০ কোটি ব্যয়ে এই সেতু নির্মাণ করা হল। আরও দুটি ব্রিজ তৈরি করা হচ্ছে। গত বছর প্রাকৃতিক দুর্যোগে কালীখোলা ব্রিজের উপর সেতুটি ভেঙে গিয়েছিল। সেটি কাজের অনুমোদন দিয়ে গেলাম। দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু হবে’।
নতুন সেতু নির্মাণের পাশাপাশি শুধুমাত্র চা-শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে রাজ্য ৩৩০ কোটি টাকা অনুমোদন পেয়েছে। সেই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বন্ধ চা বাগান সহ পুজোর মরশুমে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস সব নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।