ব্রেকিং

Cm Shuvendu Adhikari: নেপালে গিয়ে নিখোঁজ এই রাজ্যের ৩৭, পরিবারগুলির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Wednesday, 16 September 2026 at 20:36 Superadmin
Share
Cm Shuvendu Adhikari: নেপালে গিয়ে নিখোঁজ এই রাজ্যের ৩৭, পরিবারগুলির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর
CM Shuvendu Adhikari

বন্দে মাতরম, সংবাদ: হড়পা বানে বিপর্যস্ত নেপালে (Nepal) লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেহের সারি। মৃতের সংখ্যা প্রায় ১৩৯৯। মঙ্গলবার আরও আটটি জেলা থেকে আরও দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। এখনও বহু মানুষ নিখোঁজ। গত ২৬ আগস্ট নেপালে বিপর্যয় নেমে আসে। দেশটি এই মুহূর্তে কঠিন হাতে বিপর্যয় মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নিখোঁজের তালিকায় রয়েছে এ রাজ্যের ৩৭ জন। কেউ কাজে, বা নেপালে গিয়ে বেড়াতে গিয়েছেন এমন বহু মানুষ রয়েছে এই নিখোঁজে তালিকায়। উদ্বেগে তাঁদের পরিবার-পরিজনরা।


এই অবস্থায় বুধবার নবান্ন সভাঘর থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Cm Shuvendu Adhikari) । বিপদের দিনে পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে পরিবারগুলিকে আর্থিক সাহায্য, কর্মসংস্থান এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা ও আইনি জটিলতার কথা তুলে ধরেন। নিখোঁজদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র রোজগে। ফলে অথৈ জলে পড়েছে সেই সমস্ত পরিবারগুলি। এদের কারও নামে সরকারি পেনশন, আবার কারও নামে রান্নার গ্যাসের সংযোগ থাকায় মূল উপার্জনকারীর অনুপস্থিতিতে সেই সমস্ত পরিষেবা মিলছে না তাদের।


এদিন পরিবারগুলির কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সরকার সমস্ত রকম পরিস্থিতির উপর নজর রাখছেন বলে পরিবারগুলিকে আশ্বাস দেন তিনি। পরিবারগুলির অভিযোগ, লিপিবদ্ধ করে রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতায় শিকার হচ্ছে পরিবারগুলি। কারণ সরকারি নিয়ম অনুযায়ী, সাত বছর পূর্ণ হওয়ার আতে কাউকে মৃত ঘোষণা করা যায় না। নেপাল সরকারের মাধ্যমে শংসাপত্র ইস্যু নিয়ে কেন্দ্রের হাত হয়ে রাজ্যে আসার প্রক্রিয়া রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে পরিবারগুলিকে সহায়তা করা যায়, সেই নিয়েই আলোচনার সম্ভাবনা নবান্ন সূত্রে খবর।