ব্রেকিং

CM Shuvendu Adhikari: কুড়মি আন্দোলনে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, পুরুলিয়া থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sunday, 20 September 2026 at 18:58 Superadmin
Share
CM Shuvendu Adhikari: কুড়মি আন্দোলনে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, পুরুলিয়া থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Shuvendu Adhikari


বন্দে মাতরম, সংবাদ- পুরুলিয়ায় কুড়মি সমাজের বড়ো সমাবেশ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুড়মি সমাজের আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে বলেও এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত আদিবাসী সমাজ।


পুরুলিয়ার কড়াডি ময়দানে আয়োজিত বিশাল সমাবেশে এদিন প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কুড়মি সমাজের পক্ষ থেকে তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে বিক্ষোভের ঘটনায় কুড়মি সম্প্রদায়ের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বলে জানা যায়। এদিন সেই মামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আন্দোলনের সময় আগের সরকারের করা কুড়মিদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।’


তার আরও দাবি, পূর্বতন সরকার কুড়মি সমাজের বিভাজন তৈরি করেছিল। তবে বর্তমান বিজেপি সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি দিয়েছিল পূরণ করবে এই সরকার।

কুড়মি সমাজের উন্নয়নের পদক্ষেপের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, চলতি বছরের বাজেটে কুড়মি সমাজের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। আগামীদিনে আরও বাড়ানো হবে।

একইসঙ্গে কুড়মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই দুই ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবে রাজ্য সরকার।