ব্রেকিং

shuvendu Adhikari: প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বাংলা, রাজ্যকে ৯ কোটি অনুদান কেন্দ্রের

Monday, 21 September 2026 at 20:30 Superadmin
Share
shuvendu Adhikari: প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বাংলা, রাজ্যকে ৯ কোটি অনুদান কেন্দ্রের
shuvendu Adhikari

বন্দে মাতরম, সংবাদ: রাজ্যে মৎস্যশিল্পের উন্নয়নে আরও জোর দিল কেন্দ্র সরকার। রাজ্যকে ৯ কোটি অনুদান দিল দিল কেন্দ্র। সোমবার নিউটাউনে প্রাণিসম্পদ দফতরে রিভিউ বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীবরঞ্জন সিং। এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের জন্য প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা আছে। এর আওতায় রাজ্যের সমস্ত মৎস্যজীবী আসবেন।

সোমবার নিউটাউনে একটি আলোচনায় অংশ নিয়ে বাংলার মৎস্যশিল্প বিকাশের জন্য কেন্দ্রীয় প্রকল্পের ৯ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীবরঞ্জন সিং। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই সেখানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


নিউটাউনের ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন, আজ থেকে ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’ প্রকল্পে অন্তর্ভুক্ত হল রাজ্য। এতদিন তৃণমূল সরকারের আমলে সেই সুযোগ থাকলেও রাজনৈতিক বিরোধিতার কারণে রাজ্যের মৎস্যজীবীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।


নিউটাউনের এদিনের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিং, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও মৎস্যদফতরের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যের মৎস্যশিল্পে প্রচুর সম্ভাবনা। আমরা সেই বিষয় নিয়ে বারবার আলোচনা করেছি। কিন্তু আজ কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংকে বিশেষভাবে ধন্যবাদ জানাব। তিনি আমাদের সব কথা শুনে পশ্চিমবাংলার মৎস্য শিল্পে বিকাশের জন্য ৯ কোটি টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। আজ থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় আনা হল আমাদের রাজ্যকে। এই যোজনার আওতায় অন্যান্য সুবিধার পাশাপাশি প্রয়োজনমতো তারা ঋণও পাবে। এই কাজটা আগেই সম্ভব ছিল। কিন্তু বিগত সরকার শুধুমাত্র বিরোধিতা করে সেটা করেনি। আমাদের সরকারের চার মাসে যতটা পেরেছে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা দিয়েছি রাজ্যবাসীকে।


এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংও নতুন রাজ্য সরকারের প্রশংসা করতে গিয়ে বিগত সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বিগত বছরগুলিতে আমরা এখানে সুবিধা দিতে চেয়েও পারিনি। কারণ, রাজ্য সরকারের আধিকারিকরা কোনও রকম সহযোগিতা করেননি। যে কাজ পাঁচ বছর ধরে আটকে ছিল, চারমাসেই সেই কাজ হয়ে গেল।