Bank Holiday :অক্টোবর মাসে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাংক, দীর্ঘ ছুটি তালিকা দিল RBI
বন্দে মাতরম, সংবাদ: অক্টোবর মাস থেকেই পুরোদমে শুরু হচ্ছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি, গান্ধী জয়ন্তী এই সমস্ত বিশেষ দিন গুলি পর পর আসতে থাকবে। এই কারণে এত দীর্ঘ ছুটির তালিকা।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া-এর ছুটির তালিকা অনুযায়ী, রবি ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং উৎসবের আঞ্চলিক ছুটি মিলিয়ে অক্টোবর মাসে দেশের বিভিন্ন রাজ্যে মোট প্রায় ১৬ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে।
২০২৬ সালের অক্টোবর মাসের কিছু ছুটি দেশব্যাপী প্রযোজ্য হবে। তবে, অনেক ছুটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যে প্রযোজ্য হবে। তাই, আগামী অক্টোবরে ব্যাংকগুলি কখন বন্ধ ও খোলা থাকবে, তা জানা থাকলে গ্রাহকদের পরিষেবা পেতে সুবিধা হবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ২০২৬ সালের অক্টোবর মাসে মোট ১৬টি ব্যাংক হলিডে ঘোষণা করেছে।
২ অক্টোবর- শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তী। এই দিনে সারা দেশের ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে।
১০ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার, তাই এই দিনে সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
১১ অক্টোবর- রবিবার হওয়ায় সারাদেশের ব্যাংকগুলি বন্ধ থাকবে।
১৭ অক্টোবর- শনিবার মহা সপ্তমী উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর- রবিবার হওয়ায় ছুটি থাকবে, যে কারণে দেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ অক্টোবর- সোমবার মহাঅষ্টমী/মহানবমী উপলক্ষে অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
২০ অক্টোবর- বিজয়াদশমী, যে কারণে গ্যাংটক ও ইম্ফল ছাড়া বাকি সব জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।
২১ অক্টোবর—বিজয়াদশমী উপলক্ষে কিছু রাজ্যে ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে।
২৪ অক্টোবর- মাসের চতুর্থ শনিবার, তাই ব্যাংক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর-রবিবার হওয়ায় ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে।
২৬ অক্টোবর- লক্ষ্মীপুজো/মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর-করওয়া চৌথ উপলক্ষে এদিন শিমলায় ব্যাংক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাংকগুলি বন্ধ থাকবে
ব্যাঙ্কের শাখাগুলিতে অফলাইনে পরিষেবা এই এই দিনগুলিতে বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন নেট ব্যাংকিং, এটিএম-এর সুবিধা পাবে গ্রাহকরা। ইউপিআই-তেও টাকা লেনদেন করা যাবে। তবে কোনও বিশেষ কাজ থাকলে ছুটির তালিকা দেখে নিয়ে আগে থেকেই সেরে রাখা ভালো।